২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৩:৫০:২৬ অপরাহ্ন
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত‍্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তারা অবরোধ করে।

এর আগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি এসে শাহবাগ মোড় অবরোধ করে।

 
এতে ওই এলাকায় যান চলাচল থমকে আছে।

 

আজ শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ