২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

এনসিপি নেতা গুলিবিদ্ধ : ভোমরা স্থলবন্দরে নজরদারি বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৬:০৫:৩৯ অপরাহ্ন
এনসিপি নেতা গুলিবিদ্ধ : ভোমরা স্থলবন্দরে নজরদারি বৃদ্ধি
ভোমরা স্থলবন্দরসহ সাতক্ষীরা সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না সীমান্তরক্ষী সদস্যরা। 

খুলনায় এনসিপির বিভাগীয় নেতা ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে কড়াকড়ি আরোপ করেছে বিজিবি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায়ও কড়াকড়ি নজরদারির সঙ্গে তল্লাশি জোরদার করেছে বিজিবি।

 
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে মাথায় গুলি করার পর সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে লক্ষ্যে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে সব যাত্রী ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি কৃষিকাজের জন্যে হলেও সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে প্রবেশ করতে কৃষক ও ক্ষেতমজুরদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 
সাতক্ষীরায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বাড়তি নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলার ৩৭ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত অপরাধ দমনে বিজিবির তৎপরতা চলমান থাকবে।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ