২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভারতীয় পণ্য বয়কটের ডাক ছাত্র-জনতার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-১২-২০২৫ ১০:২৬:৫১ পূর্বাহ্ন
ভারতীয় পণ্য বয়কটের ডাক ছাত্র-জনতার

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে ভারতীয় পণ্য বয়কট-বয়কট স্লোগান দেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা শাহবাগে সমবেত হন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান—“ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো” এবং “এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার”।

আজ শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভের ডাক দিয়েছে।

শহীদ শরিফ হাদির মৃত্যু গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটে। তিনি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে মাথায় আহত হন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছাবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ