গাজায় আকাশ থেকে ত্রাণ নয়, ধোঁকা ফেলা হচ্ছে
আপলোড সময় :
০৭-০৮-২০২৫ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
গাজায় আকাশ থেকে ত্রাণ নয়, ধোঁকা ফেলা হচ্ছে
গত সপ্তাহে আমি বা আমরা গাজার প্রাণকেন্দ্র আজ-জাওয়াইদার কাছে আকাশ থেকে ত্রাণ ফেলতে দেখেছি। কিন্তু আমি বা আমার কোনো প্রতিবেশী তা কুড়াতে যাওয়ার সাহস পাইনি। কারণ, আমরা জানি, ওগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই লড়াই শুরু হবে। আকাশ থেকে পড়া ত্রাণ যদি কোনোভাবে প্রকৃত ক্ষুধার্ত মানুষের হাতে পড়েও, কিন্তু শেষ পর্যন্ত লুটেরাদের হাত থেকে তাঁরা রেহাই পাবেন না।
প্রায় প্রতিবারই একই দৃশ্য ঘটে। বিমান থেকে বাক্সগুলো পড়ার সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু হয়। আগে থেকেই সশস্ত্র গ্যাংগুলো মাটিতে অপেক্ষা করে থাকে, যাতে জোর করে এই ত্রাণ দখল করা যায়। যিনি আগে পৌঁছান বা যে আগে গুলি চালান, তিনিই খাবার নিয়ে চলে যান। কিন্তু যাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁরা কখনো পান না। পরে আমরা দেখি সেই ‘সাহায্যের বাক্সগুলো’ দেইর আল-বালাহর বাজারে বিক্রি হচ্ছে। ভেতরের জিনিসগুলো আগুনের দামে বিক্রি হচ্ছে।
কমেন্ট বক্স