২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ধুনটে বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ইব্রাহিম আশিক
আপলোড সময় : ১১-১২-২০২৫ ০১:১২:১০ অপরাহ্ন
ধুনটে বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে হওয়া মামলায় আল আমিন তরফদার (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আল-আমিন ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

 
গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে অবস্থিত দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মিসভা করছিলেন। এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সেখানে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করে।

 
ওই ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

এর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে হওয়া দুইটি মামলায় চলতি বছরের ১৫ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন আল আমিন। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ‘এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ