রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি। অনেক হাতিয়ার আছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
জাতীয় পার্টির প্রতিমন্ত্রী বিএনপির এমপি, এবার পেলেন এনসিপির মনোনয়ন
জাতীয় পার্টির প্রতিমন্ত্রী বিএনপির এমপি, এবার পেলেন এনসিপির মনোনয়ন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ সবার সমন্বয়ে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এর আগে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এরপর দুপুর ১২টার দিকে নরসিংদী জেলা কারগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে কারগারের মূল ফটকে আসামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের সঙ্গে কথা বলেন।
দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
কমেন্ট বক্স