রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। এ ঘটনা ওই বাড়ির গৃহকর্মী জড়িত বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরো জানান, নিহতরা ভবনের ৭তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান।