২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৪১:১৫ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত
গত ১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের ওয়েস্টিন হোটেলে গণমাধ্যমে ইসলামী মূল্যবোধসম্পন্ন সাংবাদিকদের সংগঠন ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিজা) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪১ সদস্যের সংগঠনটির কার্যক্রম বেগবান করতে এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন গণমাধ্যমকর্মীদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে নতুন কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে।

অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ও দৈনিক যুগান্তরের সহসম্পাদক মাওলানা তোফায়েল গাজালি। তিনি তাঁর বক্তব্যে ঢাকাসহ আঞ্চলিক পর্যায়ে কমিটি গঠন ও সদস্য বৃদ্ধিকরণ, নিজস্ব ওয়েবসহ সোশ্যাল অ্যাক্টিভিটি, নিয়মিত বুদ্ধিবৃত্তিক প্রকাশনা ও সাংবাদিকদের অধিকার আদায়ে মানববন্ধন এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন সাংবাদিক প্রজন্ম গড়ে তুলতে সাংবাদিকতার ওপর নিয়মিত মাসিক প্রশিক্ষণ কর্মশালার ওপর জোর দেন।


দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক ও সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক মুফতি মুহাম্মদ মর্তুজা, দৈনিক প্রথম আলোর কলাম লেখক ও দৈনিক আলোকিত বাংলাদেশের খণ্ডকালীন সহসম্পাদক এবং সংগঠনটির সহসভাপতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী, সহসভাপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুফতি ইমরানুল বারী সিরাজী এবং সবার খবর ডটকমের সম্পাদক ও সহসভাপতি মাওলানা আবদুল গাফফার।

সদস্যদের পারস্পরিক সম্পর্ক স্থাপন ও যোগাযোগ বৃদ্ধিতে করণীয় এবং পেশাগত সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিতকরণ, গণমাধ্যমে ইসলামী মূল্যবোধসম্পন্ন লোকদের কর্মসংস্থানের ব্যবস্থাকরণ, আউটসোর্সিংয়ের যথাযথ মূল্যায়ন এবং সামাজিক অধিকার আদায়ে কথা বলেন বক্তারা।

এ ছাড়া আলোচনা করেন দৈনিক যুগান্তরের সহসম্পাদক ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুফতি তানজিল আমির, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক মাওলানা ওমর ফারুক ফেরদৌস, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাওলানা মুহসিন আল জাবির, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবদুল্লাহ আলমামুন আশরাফী, আইডিয়াল টাইমসের সম্পাদক ও নির্বাহী সদস্য মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিবেদক মাওলানা কাজী ইনজামামুল হক, ৩৬ নিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজরুম এডিটর নূরে আলম সিদ্দিকী, রেডিও ধ্বনির উপস্থাপক মুফতি মাহমুদুল হক জালিস প্রমুখ।

সভায় গণমাধ্যমে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির স্বার্থবিরোধী কার্যক্রমের প্রতিরোধে ও প্রতিবাদে সম্মিলিত প্রতিবেদন প্রকাশ ও প্রেস ব্রিফিং, ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি ও হারানো মুসলিম ঐতিহ্য সংরক্ষণে এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন লোকদের সুসংবাদ প্রকাশে সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন গণমাধ্যমকর্মীরা।


এ ছাড়া সদস্যদের পরামর্শে শিগিগরই কাউন্সিল করে কার্যকরী নতুন কমিটি গঠন এবং কর্মপরিকল্পনা নির্ধারণ ও গঠনতন্ত্র প্রণয়নে জোর দেন সাংবাদিকরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ