২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পাবনায় নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ, অস্ত্রসহ ভাইরাল হওয়া যুবক গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৫:৫৯:০২ অপরাহ্ন
পাবনায় নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ, অস্ত্রসহ ভাইরাল হওয়া যুবক গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে প্রকাশ্যে গুলি করে ভাইরাল হওয়া তুষার মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের ধানবান্ধি মতিনের ঘাট সংলগ্ন জে সি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুষার মন্ডল ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার মো. আবু তাহেরের ছেলে।

 
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও পাবনা ডিবি পুলিশের পরিদর্শক মো. রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


 
পাবনা ডিবি পুলিশের ওসি মো. রাশিদুল ইসলাম জানান, গত ২৭ নভেম্বর বিকেলে ঈশ্বরদীর চরগড়গড়ি আলহাজ মোড়স্থ জগিরমোড়ে নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মো. তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার পর উভয় পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করে।

বিএনপির পক্ষ থেকে দায়েরকৃত মামলায় তুষার মন্ডল ৬ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তুষার মন্ডল পলাতক ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ