২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিএনপির মামলায় জামায়াত প্রার্থী তালেব মণ্ডলসহ ৩২ নেতাকর্মীর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৭:৩০:৪৯ অপরাহ্ন
বিএনপির মামলায় জামায়াত প্রার্থী তালেব মণ্ডলসহ ৩২ নেতাকর্মীর জামিন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলসহ ৩২ নেতাকর্মী।

‎সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলী আদালত-২ এ হাজির হয়ে জামিন আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

‎পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ নভেম্বর বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পাল্টাপাল্টি দুটি মামলা করা হয়।

 
মামলায় জামায়াতের জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ ৩২ জনকে আসামি করা হয়। আজ সোমবার দুপুরে মামলার সব আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।

 

‎জামিন পাওয়ার পর পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‌আমাদের বিজ্ঞ আইনজীবীরা সত্য উদঘাটন করেছেন। কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছেন।

 
নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার জন্যই একজন এমপি প্রার্থীসহ নেতাকর্মীদের হয়রানি করতে এ মামলা করা হয়েছে। অসংখ্য গাড়ি ভাঙা হয়েছে, গুলি করা হয়েছে। আমাদের অনেক ভাইকে আহত করা হয়েছে। বিবেক প্রতিবন্ধী হিসেবে হাবিব সাহেব আমার নামে পর্যন্ত মামলা দিয়েছে।
 
আমরা কিন্তু তার নামে মামলা দিইনি। এই মামলা দ্রুত প্রত্যাহার দাবি করেন তিনি।

 

অপরদিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম বাদী হয়ে একই থানায় ৩৮ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ১০০/১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 
যাদের বেশিরভাগই পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের আত্মীয় এবং অনুসারী।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ