২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

খালেদা জিয়াকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন স্ট্যাটাস

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৪:৫৬:৫৬ অপরাহ্ন
খালেদা জিয়াকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন স্ট্যাটাস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনা জানান।

তার পোস্টে সাদিক কায়েম লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে রক্ষা করতে তার মতো দূরদর্শী নেতৃত্ব আজও প্রয়োজন।

”
তিনি আরো দোয়া করে বলেন, “আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দিন এই কামনা করি।”


 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। রাজধানীর একটি হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ