২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি বার্তা

স্পোর্টস ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর ডটকম
আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:৩৯:১৭ অপরাহ্ন
প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি বার্তা

 

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রিপেইড মিটারে প্রতি মাসের প্রথম রিচার্জের সময় ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কেটে নেওয়া হয়। যদি কোনো মাসে রিচার্জ না করা হয়, তবে পরবর্তী রিচার্জের সময় পূর্ববর্তী মাসের বকেয়া চার্জ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত বার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রিপেইড মিটার ও পোস্ট-পেইড মিটারের ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার ও খরচ একই, তবে প্রিপেইড মিটারে সরকার প্রণোদনা হিসেবে ব্যবহৃত এনার্জির বিপরীতে ০.৫% রিবেট প্রদান করা হয়। এছাড়া, প্রিপেইড মিটারের সংযোগের জন্য নিরাপত্তা জামানত প্রয়োজন হয় না।

 

ডিমান্ড চার্জ আবাসিক গ্রাহকের অনুমোদিত লোডের প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা, যা ৫% ভ্যাটসহ কাটা হয়। মিটার ভাড়া বিতরণকারী সংস্থার সরবরাহিত মিটারের জন্য প্রতি মাসে সিঙ্গেল ফেজে ৪০ টাকা এবং থ্রি ফেজে ২৫০ টাকা ধার্য। গ্রাহকের নিজস্ব মিটারের ক্ষেত্রে মিটার ভাড়া প্রযোজ্য নয়। মিটার নষ্ট হলে সংস্থা বিনামূল্যে মিটার বদল করে।

 

 

 
 
 

 

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ