২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৪:৩৫:৪৬ অপরাহ্ন
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এ হিসাব চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের।

 

 

বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এক বছর তিন মাস আগে ২০২৪ সালের ৩০ জুনে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা। যা মোট ঋণের  ১২.৫৬ শতাংশ। সে সময় মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ  ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা।

 
এক বছর তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৫ লাখ ৯২ হাজার ৪৪৬ কোটি টাকা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ