২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পোশাক কারখানা বন্ধের ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৩:২৪:১২ অপরাহ্ন
পোশাক কারখানা বন্ধের ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। 

হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কারখানা সূত্রে জানা গেছে, মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গতকাল সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযোক্তিক দাবি তুলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খল ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ