২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে ট্রলির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী দ্বিখণ্ডিত

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:১৪:৩২ অপরাহ্ন
সৈয়দপুরে ট্রলির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী দ্বিখণ্ডিত

নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রলির ধাক্কায় আনোয়ারা বেগম (৪০) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর–দিনাজপুর মহাসড়কের ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া এলাকার সিরাজ ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তরা ইপিজেডে কর্মরত স্বামী-স্ত্রী কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথে ওয়াবদাগামী ধান বোঝাই একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ারার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সিরাজ ইসলামকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় ট্রলিটিকে জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ