২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তন্বীর সম্মানে ডাকসুর পদ ছেড়ে দিল সকল প্যানেলগুলো

নিউজ ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:২৮:৪১ অপরাহ্ন
তন্বীর সম্মানে ডাকসুর পদ ছেড়ে দিল সকল প্যানেলগুলো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ফরম জমা দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি অধিকাংশ প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ এবং তিন বাম ছাত্র সংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১’। গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। এবার ডাকসু নির্বাচনে (কেন্দ্রীয় সংসদ) তিনি গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বুধবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ‘গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক’ পদটি জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রেখেছি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ