বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া গ্রামের মৃত বাবলু ব্যাপারির ছেলে সাহাবুল হাসান (২০)।