২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মসজিদ কমিটি হবে ইমাম ও খতিবদের পরামর্শে : জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৬:০১:৪০ অপরাহ্ন
মসজিদ কমিটি হবে ইমাম ও খতিবদের পরামর্শে : জামায়াত আমির

ইমাম ও খতিবদের পরামর্শে মসজিদের কমিটিগুলো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কমিটি আলেম-ওলামাদের পরামর্শে হবে।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

 
আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের বাদ দিয়ে নয়, তাদের সহযোগিতার জন্য হবে কমিটি।’

 

ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালি সমাজ গড়ে উঠকে জানিয়ে তিনি বলেন, ‘আজও আপনাদের পেছনে, আগামীতেও আপনাদের পেছনে থাকব। আপনাদের নেতৃত্বে সোনালি সমাজ গড়ে উঠুক।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ