বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘বেগম জিয়া ও তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির আদর্শের রাজনীতি করে।’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে যে অস্থিরতা, যে অস্বস্তি, যে ভয়-ভীতির পরিবেশ তৈরি হয়েছে তার মূল কারণ সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়াবহ বিস্তার।
ব্যারিস্টার খোকন আরো বলেন, ‘দেশের মানুষ চায় শান্তি, নিরাপদ পরিবেশ চায়, ব্যবসা করতে চায় স্বাভাবিকভাবে, ভোট দিতে চায় নির্ভয়ে। দেশের অর্থনীতি যেমন ক্রমে দুর্বল হচ্ছে, তেমনি সামাজিক কাঠামোও ভেঙে পড়ছে। অপরাধীরা যতদিন রাজনৈতিক ছাতা পাবে, ততদিন মানুষ শান্তিতে থাকবে না।’
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের রং দেখে বিচার করবেন না।
খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ. বি. এম জাকারিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ ও যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা প্রমুখ।