২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্য: বন্ধ স্কুল, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-১১-২০২৫ ১০:২৯:২০ পূর্বাহ্ন
তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্য: বন্ধ স্কুল, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

তুষার ও বরফজনিত বিপর্যয়ের কারণে ওয়েলসজুড়ে শতাধিক বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এ ছাড়া বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল গ্রিড জানিয়েছে, পশ্চিম ওয়েলস এবং পন্টিপ্রিডের শতাধিক পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে অধিকাংশ এলাকায় দুপুরের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার আশা করা হচ্ছে।

 

 

এক প্রতিবেদক জানান, প্রায় ২০ বছর আগে পেমব্রোকশায়ারে আসার পর এটাই তার দেখা সবচেয়ে ভারী তুষারপাত। তুষারপাতের পূর্বাভাস দেওয়া হলেও এর পরিমাণ এতো বেশি হবে বলে ধারণা করা হয়নি। পেমব্রোকশায়ারে ৩০টির বেশি, সেরেডিজিওনে ৭টি এবং কারমার্থেনশায়ারে ১৪টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া এই তিন এলাকা ও সোয়ানসির জন্য হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

 
কিছু এলাকায় ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) পর্যন্ত তুষারপাত হতে পারে, বিশেষত উঁচু স্থানে। বরফ জমে থাকায় যাতায়াতে ঝুঁকি বাড়তে পারে। চালক ও পথচারীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের আগে আবহাওয়া ও রাস্তার অবস্থা যাচাই করে নেওয়ার এবং দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার।

 

কাউন্সিলর শন রিস বিবিসি রেডিও ওয়েলসকে জানান, পেমব্রোকশায়ারের কিছু এলাকায় খুব তুষার পড়েছে, কোথাও কোথাও ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) পর্যন্ত।

 

 

তিনি বলেন, স্কুল ও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত যথাযথ। অভিভাবকদের কাউন্সিলের ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। পেমব্রোকশায়ার কাউন্সিল জানিয়েছে, ‘কয়েক বছরের মধ্যে দেখা যায়নি এমন তীব্র তুষারপাতের কারণে উত্তর পেমব্রোকশায়ারেও চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে।

নারবার্থের পার্ক গুইন ক্রিমেটোরিয়ামে প্রবেশাধিকারে সমস্যার কারণে সব সেবা বাতিল করা হয়েছে এবং পরে পুনঃনির্ধারণ করা হবে বলে কাউন্সিল জানিয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

 
চালকদের গাড়ি প্রস্তুত করতে অতিরিক্ত সময় নেওয়ার পাশাপাশি উষ্ণ পোশাক, খাবার, পানি, কম্বল, টর্চ ও ফোন চার্জার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

পথচারীদের প্রধান সড়কের পাশের ফুটপাত ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সাইকেল আরোহীদেরও প্রধান রুটগুলোতে থাকার অনুরোধ করা হয়েছে। বাসিন্দাদের স্বল্পমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের জন্য টর্চ, অতিরিক্ত ব্যাটারি ও পাওয়ারব্যাংক প্রস্তুত রাখতে বলা হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে। এতে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সতর্কতা আরোপ করা হয়েছে। এদিকে আরো তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে, এগুলো শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে। কারণ ঠান্ডার এই প্রবাহ আরো কিছুদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : বিবিসি

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ