২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ফের চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:০৭:৩৮ পূর্বাহ্ন
ফের চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার ব্যাপারে জাপান এই সপ্তাহে সবুজ সংকেত দিতে প্রস্তুত বলে বুধবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়। কিন্তু তারা পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করতে এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে কাইয়্যেদু নিউজ ও নিক্কেই বিজনেস ডেইলি জানিয়েছে, কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহে স্থানীয় গভর্নরের কাছ থেকে পুনরায় কার্যক্রম শুরু করার অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

 

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্য নিগাতা প্রদেশের গভর্নর হিদেয়ো হানাজুমি আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

কাশিওয়াজাকি-কারিওয়ার সাতটি চুল্লির মধ্যে কেবল একটিতে পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার পর জাপান তার সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয় এবং জনসাধারণ জ্বালানির উৎস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ