দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরে ১৭০ টিরও বেশি ভবনে আগুন লেগেছে। আগুন রাতভর জ্বলতে থাকার পরও স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বুধবার দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা এই খবর জানিয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার (৪৭৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইতা প্রিফেকচারের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপণ হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয় সম্প্রচারকদের আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠছে।
সূত্র : রয়টার্স