গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়।
আহতরা হলেন কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২)।
ওই কর্মকর্তা বলেন, ‘আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল।
রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস.আই মামুন বলেন, ‘কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।’