২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৭:১৪:৩৫ পূর্বাহ্ন
আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

জান-মালের ঝুঁকি তৈরি হয়—এমনভাবে কেউ যদি যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করতে আসে তাহলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গতকাল রবিবার দুপুরে এক ওয়্যারলেস বার্তায় এই নির্দেশনা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন তিনি। জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি এই নির্দেশনা দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে পুলিশকে আক্রমণ করে, তাহলে কি পুলিশ বসে থাকবে? এটা আমাদের আইনেই বলা আছে।

 
’

 

এর পাঁচ দিন আগে চট্টগ্রামের পুলিশ কমিশনারও একই ধরনের নির্দেশ দিয়েছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল গত ১৩ নভেম্বর। সেদিন ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগে ৭ নভেম্বর রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

 
আজ সোমবার এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে আবার ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়া হয়।

 
এ ছাড়া রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় আরো অন্তত পাঁচটি যানবাহনে আগুন ও ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

 

পুলিশ সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত সাত দিনে ৪০টির বেশি যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না।

 
যানবাহনে উঠতে, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এক ধরনের ভীতি কাজ করছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ