২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, ঝরছে কুয়াশা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:১৫:২৫ পূর্বাহ্ন
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, ঝরছে কুয়াশা
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে রাতভর ঝরছে কুয়াশা। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।


 
এদিকে সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হয়। তবে ভোরের দিকে হালকা হতে থাকে কুয়াশা।

সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠাণ্ডার অনুভূতি। 
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাস আর কনকনে শীতে বেশ অনুভূত হচ্ছে এ জেলায়। কয়েকদিন ধরে বেশ ঠাণ্ডা পড়েছে। আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ ছিল। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ