২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিন ব্যাপী ‘আর্ট ফর ইক্যুয়ালিট’ ওয়ার্কশপ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৫:৩২:৩২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিন ব্যাপী ‘আর্ট ফর ইক্যুয়ালিট’ ওয়ার্কশপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘আর্ট ফর ইক্যুয়ালিট’ শিরোনামের শিল্প কর্মশালা। আজ শুক্রবার ৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রাঙ্গণে তা শুরু হয়। 

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে ৪ বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য-ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালাটি শেষ হবে আগামীকাল শনিবার সন্ধ্যায়।

 

 

প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের প্রোভোস্ট দেবাশীষ পাল; ওরিয়েন্টাল আর্ট বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার; চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভাষ্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান; এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা। 

কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পকলার ইতিহাস বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও কর্মশালার কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কর্মশালার উদ্দেশ্য, কার্যক্রম উপস্থাপন করেন বিভাগের সহকারি অধ্যাপক ও কর্মশালার কো-কিউরেটর সঞ্জয় কুমার দে।

 
 

 

প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন, ‘গত বছরের হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী নারী। এখানে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও, সামগ্রিকভাবে বাংলাদেশে উচ্চ শিক্ষায় এখনো নারীরা পিছিয়ে।’ 

কর্মাশালায় আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি বলেন, ‘এখানে সবার চিন্তার মিথস্ক্রিয়া হবে। আপনারাই একটি ন্যয্যতা ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মানে ভূমিকা রাখতে পারেন।

 
’

 

চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান বলেন, ‘শিল্পীরা কোন দলের নয়। শিল্পীরা সকলের। শিল্পীরা বৈষম্যহীনতার অগ্রসৈনিক। তাদের শিল্পকর্ম সমাজ পরিবর্তনের হাতিয়ার।’

অনুষ্ঠানের সভাপতি ড. শেখ মনির উদ্দিন বলেন, ‘কর্মশালায় ৯ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক সংযুক্ত।

 
এই বিষয়টি গুরুত্বপূর্ণ। সকলের ভিন্ন ভিন্ন কনসেপ্ট থেকে সৃষ্ট শিল্পকর্ম পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে।’

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক-ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস, নিশাত সুলতানা বলেন, ‘ছবি এমন একটি মাধ্যম, যেটি মৌখিক বা লিখিত ভাষারও উপরে। ভাষা যেটি পারেনা, ছবি সেটি পারে।’ 

তিনি অংশগ্রহণকারী শিল্পীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের রংতুলি হয়ে উঠুক জীবন বোধের গান।’

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়; জগন্নাথ বিশ্ববিদ্যালয়; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; রাজশাহী বিশ্ববিদ্যালয়; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি; ঢাকা আর্ট কলেজ; নারায়নগঞ্জ ফাইন আর্ট ইনস্টিটিউট ও যশোর এস এম সুলতান আর্ট কলেজকে প্রতিনিধিত্ব করেছেন। 

চারুকলায় জয়নুল গ্যালারীতে নভেম্বরের ২৫-২৬ তারিখে এই কর্মশালার চিত্রকর্মগুলোর একটি প্রদর্শনী উদ্বোধন করা হবে এবং চিত্রগুলোর বিষয় ও শিল্পীদের বিবরণীসহ একটি ডিজিটাল ক্যাটালগ প্রকাশনা অনুষ্ঠান হবে। প্রদর্শনীর শুরুতে সেরা দশজন শিল্পীকে সম্মানিত করা হবে এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। তাছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিষয়ভিত্তিক ৩টি আলাদা সেমিনার আয়োজন করা হবে ২৬ নভেম্বর।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ