২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ডিআই পিকআপসহ ভারতীয় শাড়ি জব্দ, গ্রেফতার ৩

এস এম টিপু সুলতান
আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৫:২৭:২০ অপরাহ্ন
বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ডিআই পিকআপসহ ভারতীয় শাড়ি জব্দ, গ্রেফতার ৩
হবিগঞ্জের বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় জর্জেট শাড়ির, বহনকৃত ডিআই পিকআপ গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা দিকে এঅভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর (বাগানবাড়ী) এলাকার স্টার ব্রিক ফিল্ডের সামনে ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. ইব্রাহিম আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের তল্লাশি চলাকালে একটি ডিআই পিকআপ আটক করা হয়। পিকআপটির পিছনে থাকা সাদা প্লাস্টিকের ছয়টি বস্তা থেকে মোট ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রঙের জর্জেট শাড়ি জব্দ করা হয়। এসময় চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা মোঃ মান্নান আহম্মেদ (৪৮), খাদিমনগর (নোয়াগাঁও) এলাকার বাসিন্দা নূর উদ্দিন (৩২), মোঃ আব্দুর রউফ (৩২)।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা অবৈধভাবে ভারতীয় শাড়ি পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ