২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

লকডাউনের প্রতিবাদে বুলডোজার দিয়ে মুজিব চত্বর গুড়িয়ে দিল ছাত্রজনতা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৪:৫৭:৫৭ অপরাহ্ন
লকডাউনের প্রতিবাদে বুলডোজার দিয়ে মুজিব চত্বর গুড়িয়ে দিল ছাত্রজনতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মুজিব চত্বর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্থাপিত মুজিব চত্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থিত মুজিব চত্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

 
এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৪ আগস্ট মুজিব ভাস্কর্যটি ভাঙচুর করা হলেও কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থাণে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যা করেছে।

 
এখনও শহীদদের রক্তে রাজপথ ভেজা। তবে আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্রজনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের চত্বর গুড়িয়ে দিয়েছে।’

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্রজনতা মুজিব চত্বরটি ভেঙে দিয়েছে।

 
আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ