২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে : তাহের

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৫:১৩:১৫ অপরাহ্ন
আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে : তাহের
আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র-সমাজ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে। গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে। 
তিনি বলেন, তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনেও ৪ কোটি তরুণ ছাত্র সমাজ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পজিটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে যেন বিজয়ী করে।

আগামী নির্বাচনে আরেকটা মিরাকল হতে পারে। ইনশাআল্লাহ আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ জয়ের যে রিফ্লেকশন, এটা আগামীতেও হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি।


 
জামায়াতের নায়েবে আমির বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে।

এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র-সমাজ।
ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে। সারা দেশ তাদের সঙ্গে ছিল। আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে। আপনাদের সংগ্রাম শেষ হয়নি।

এই সংগ্রাম দিয়ে দেশের দুর্নীতিকে সাগরে ফেলে দিতে হবে। এই লড়াইয়ে আপনারা ছাত্রসংসদের প্রতিনিধিরা ভূমিকা রাখবেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ