২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ছাত্র হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১০:৫১:২০ পূর্বাহ্ন
ছাত্র হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. হৃদয়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান। এর আগে রাতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার মো. হৃদয় ঢাকা জেলার আশুলিয়া চারিগ্রাম এলাকার মো. অলিউল ইসলামের ছেলে এবং তিনি পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য।


 
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য হৃদয়কে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ‘গ্রেপ্তার ছাত্রলীগের সক্রিয় সদস্য হৃদয়কে ছাত্র-জনতা হতাহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ ছাড়াও তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ