২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন
নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

নেত্রকোনার সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঠাকুরাকোণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়াসিন মিয়া সদর উপজেলার ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে।

 
দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কলমাকান্দা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইয়াসিন মিয়া মারা যান।

 
 

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ