২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:০০:০৫ অপরাহ্ন
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিউর রহমান।

গ্রেপ্তাররা হলো—পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের আ. বারেক ওরফে চান মিয়ার ছেলে সেলিম খান ওরফে খোকন (৩০), একই জেলার গলাচিপা থানার বড় শিবা গ্রামের মৃত খলিল ব্যাপারীর ছেলে শাহজাহান ব্যাপারী (৪০), গাজীপুর জেলার শ্রীপুর থানার শিংলাপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে মো. আজাহার (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাতেরা ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

 
এজন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মূল ফটকের পাশে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার চাকু, ১টি লোহার রড, নগদ ৫০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, একটি সিমবিহীন রাউটার এবং একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া এবং ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছে।

 
তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭-৮টি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

 

এসআই রাজিউর রহমান বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা (নং-১২) দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ