সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
আপলোড সময় :
১৭-০৮-২০২৫ ০৮:১৫:০৭ অপরাহ্ন
দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কবিতা পরিষদের পক্ষ থেকে বাক-স্বাধীনতা নিশ্চিত করতে কিছু দাবিনামাও তুলে ধরা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এদেশের মালিকানার একমাত্র দাবিদার বাংলাদেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক-স্বাধীনতার পক্ষে এবং একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি একাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষা করার মাধ্যমে।
কমেন্ট বক্স