২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মনোনয়নবঞ্চিত আজাদ সমর্থকদের বিক্ষোভ, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৭:৫১:২৭ অপরাহ্ন
মনোনয়নবঞ্চিত আজাদ সমর্থকদের বিক্ষোভ, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে টায়ারে আগুন জ্বালিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

 
 

 

এর আগে উপজেলা সদরের বীর ঘাটাইলে সাবেক মন্ত্রী আজাদ সমর্থকরা সমাবেশ করে। সমাবেশে এ আসনের চারবারের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বক্তব্য দেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের নাম ঘোষণা করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ