২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি, নারী-শিশুসহ উদ্ধার ২৫

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৩:৫৬:৫০ অপরাহ্ন
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি, নারী-শিশুসহ উদ্ধার ২৫
কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া গহীন পাহাড় থেকে এসব ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্টগার্ড।



 
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়া পাহাড়ে পাচারকারীদের আস্তানায় বন্দি করে রাখা হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ দল পাহাড়ে  সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জন ব্যক্তিকে উদ্ধার করে।
তিনি আরো জানান, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ