২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন
বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক পুরুষ ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাথমিকভাবে পুলিশের ধারণা, তারা স্বামী-স্ত্রী। তবে মৃত্যুর কারণ বা ধরন নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 
তিনি জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

বাড্ডা পুলিশ জানায়, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন সাইফুল ইসলাম (৩০) ও  শাকিলা।

স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েই পুলিশ তাদের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

 
তবে এ দম্পতি হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ