গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার নাসিরাবাগ গ্রামের এক ব্যক্তির গোয়ারঘর থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল নিহতরা।
ওসি আরো বলেন, মরদেহগুলো গোবিন্দগঞ্জ থানায় রয়েছে।