২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে যুবদলকর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:১২:২২ অপরাহ্ন
চট্টগ্রামে যুবদলকর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮
চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ হত্যা মামলায় এজাহারনামীয় ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আজ বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 
গ্রেপ্তার এজাহারনামীয় আসামিরা হলেন—সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত।

এ ছাড়াও মো. ওসমান, দিদারুল আলম চৌধুরী রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সাজ্জাদ হত্যার ঘটনায় তার বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ