২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যমুনায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০১:১২:১৩ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যমুনায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

এর আগে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

 

 

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবিসহ পুরো প্রক্রিয়া সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে কমিশন সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম ধাপে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করে।

 
দুই দিন পর গণফোরামও সনদে যোগ দেয়। যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি বাম দল এখনো এতে স্বাক্ষর করেনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ