২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:০৫:০৬ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। আজ সোমবার তিনি এই কথা বলেছেন।

ইসরায়েল শনিবার ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ওই ব্যক্তিকে ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

 
তবে ওই সশস্ত্র গোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে। এশিয়া সফরের সময় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিমানে বক্তৃতাকালে রুবিও বলেন, ‘আমরা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখি না।’

 

মার্কিন শীর্ষ কূটনীতিক আরো বলেন, ওয়াশিংটন, মিসর এবং কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে। রুবিও বলেন, ‘ইসরায়েলের জন্য যদি কোনো আসন্ন হুমকি থাকে, তবে তাদের অধিকার আছে এবং সব মধ্যস্থতাকারীরা এতে একমত।

 
’ 

 

রুবিও বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে উভয় পক্ষের বাধ্যবাধকতার ওপর ভিত্তি করে। হামাসকে বন্দি অবস্থায় মারা যাওয়া জিম্মিদের দেহাবশেষ ফেরত দ্রুততর করতে হবে বলে  তিনি পুনর্ব্যক্ত করেন। যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে রুবিও ইসরায়েল সফর শেষে ইসরায়েল ত্যাগ করার কিছুক্ষণ পরেই ইসরায়েলের শনিবারের হামলাটি ঘটে।

সূত্র : রয়টার্স।

 
 

 

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ