২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তিন নির্বাচনের হাকিমদের খুঁজছে পিবিআই

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২০:০০ অপরাহ্ন
তিন নির্বাচনের হাকিমদের খুঁজছে পিবিআই
ঢাকা: বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী হাকিমদের (ম্যাজিস্ট্রেট) খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে পিবিআই।

এ প্রসঙ্গে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন দেশের সকল জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে সংশ্লিষ্টদের নাম ও বিস্তারিত তথ্য চেয়েছেন।  
মনির হোসেন এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন, শেরেবাংলা নগর থানার দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),  ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/সকল মেট্রোর নির্বাচনি এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

এই অবস্থায়, ইসি সচিবালয়ে দ্রুত তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ