২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে পদ্মায় ২১ জেলে আটক, ১৪৩ কেজি ইলিশ জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:১১:৩২ অপরাহ্ন
রাজবাড়ীতে পদ্মায় ২১ জেলে আটক, ১৪৩ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ২১ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া ১৪৩ কেজি ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টা থেকে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫টি মোবাইল কোর্ট ও ৯টি অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে ১৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয় ৩ লাখ ৮৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, যার বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৫৬ হাজার টাকা।

জেলা মৎস্য অফিসার মাহবুবুল হক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জনকে ২ দিন, ৭ জনকে ৩ দিন, ৪ জনকে ৫ দিন এবং ৩ জনকে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 
গোয়ালন্দ উপজেলায় ২ জনকে ৫ দিন এবং ২ জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সদর উপজেলায় একজন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ