২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জোবায়েদ হত্যার বিচার চেয়ে আদালত চত্বরে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:০৮:২৫ অপরাহ্ন
জোবায়েদ হত্যার বিচার চেয়ে আদালত চত্বরে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত চত্বরে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জোবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

 
যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস কাজের সাহস না পায়।

 

জবি ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, এক মাসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুরান ঢাকায় জবিয়ানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, জবি শাখা ছাত্র অধিকারের সভাপতি এ কে এম রাকিব, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির সংগঠক মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ