২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মো. আবুল হাসেম
আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:৫১:২৬ অপরাহ্ন
মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে জোনের আওতাধীন দলদলিপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম, পিএসসি (জি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ওয়াকিটকি ও ৫টি পাহাড়ি দা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরবর্তীতে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম, পিএসসি (জি) বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ