২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে : দুলু

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৬:৪৪:০৩ অপরাহ্ন
বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নতুন ছাত্র-ছাত্রীদের কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষাই দেবেন যে, আগামী দিনের বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।

 

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে করণীয় শীর্ষক মতবিনিময়সভায় এসব কথা বলেন।

 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সেই শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

 

আগামী সংসদ নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় গেলে নকল ও সন্ত্রাসমুক্ত যুগোপযোগী এমন শিক্ষাব্যবস্থা চালু করবে।’

 

 

তিনি আরো বলেন, ‘আগামীতে আমরা এমন শিক্ষাব্যবস্থা চালু করতে চাই, যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি পরিচালিত হবে। আগামী দিনে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। বিএনপি এমন শিক্ষানীতিতে বিশ্বাস করে।

 

’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চলসহ জিয়া পরিষদের নেতাকর্মীরা। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ