পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫
পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শিশু ও নারীও আছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার গিলগিত বালতিস্তান, জম্মু-কাশ্মীরের কিছু অংশ এবং খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় ভারী বৃষ্টিপাত থেকে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। গিলগিত বালিস্তানের সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক বলেছেন, ঘিজার জেলার খালথি উপত্যকায় তিনজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এক নারীও আছেন। নিখোঁজ আছেন তিনজন। আরও বলেছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে। দিয়ামারের বোনার এলাকায় ভাই ও বোন বন্যার পানিতে ভেসে গেছেন। অন্যদিকে বাবুসার রোডে ভূমিধসে এক শিশু আহত হয়েছে। আকস্মিক বন্যায় ঘিজারের ইয়াসিন থোইয়ের বাড়িঘর, স্কুল ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারী বর্ষণে বাঘ জেলার নদীগুলোর পানি উপচে পড়েছে। সামাহনির ভিমবারে বন্যার পানিতে পর্যটকবাহী একটি গাড়ি ভেসে যায়। যদিও সকলকে উদ্ধার করা হয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি জরুরি বৈঠকের সভাপতিত্ব করেন এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন।দৈনিক পত্রিকা সাবস্ক্রিপশন
কমেন্ট বক্স