২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির কবর দেওয়া হবে : জুয়েল

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:৫০:৩৯ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির কবর দেওয়া হবে : জুয়েল

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী শাসনামলের সব অপশাসন, দুঃশাসন ও দুর্নীতির কবর দেওয়া হবে।’

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে দলীয় একটি আঞ্চলিক অফিস উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা প্রতিটি গ্রামে পৌঁছে মানুষের কাছে তার সুফল তুলে ধরতে হবে। বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হয়ে উঠবে।

 
তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পথ দেখিয়েছেন, সেই পথেই চলতে হবে। 

 

তিনি দলীয় একটি পক্ষের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ করলে এবং হুমকি-ধমকি দিলে আমি দৌলতপুরের সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে তা প্রতিহত করব।’

নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে জুয়েল বলেন, ‘আমি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে মাফিয়া-ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তিনবার জেলে গিয়েছি, ৪২ দিন আয়নাঘরে থেকেছি, জুলাই আন্দোলনে আমার শরীরে ৭১টি বুলেটের চিহ্ন রয়েছে। আমরা যদি ফ্যাসিস্ট শাসনকে ঠেকাতে পারি, ইনশাআল্লাহ দৌলতপুরের যেকোনো দানবেরও মোকাবেলা করতে পারব।

 
’

 

তিনি আরো বলেন, আল্লারদরগা এলাকার ব্যবসায়ীরা দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত। বর্তমানেও নাকি সেই একই অবস্থা। এই প্রতিকূলের মোকাবেলা করতে হবে সবাই মিলে। বর্তমানে এখানে সিগারেট ও বিড়ি ফ্যাক্টরি দুটি বন্ধ থাকায় প্রায় বিশ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে, যদি বিএনপি সরকারে আসে এবং আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই ফ্যাক্টরি পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে।

 
এ ছাড়া বতর্মানে এখনো ব্যবসায়ীদের ওপর যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, তা বন্ধ করা হবে।

 

পরে তিনি আল্লারদরগার ব্যবসায়ীদের গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ