২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্নীতি ও বৈষম্যের মাত্রা বাড়ছে : ইসলামী সমাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:৪৮:০০ পূর্বাহ্ন
দুর্নীতি ও বৈষম্যের মাত্রা বাড়ছে : ইসলামী সমাজ

দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিনদিন বাড়ছে বলে মনে করেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর। তিনি বলেছেন, বৈষম্য বৃদ্ধি পাওয়ার কারণে জনজীবনে দুর্ভোগ ও অশান্তি বিরাজ করছে। এই সংকট সমাধানের একমাত্র সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন অনুসরণ। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

 

ইসলামী সমাজের ঢাকা মহানগরীর দায়িত্বশীল মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর মোহাম্মদ, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

 

সভায় ইসলামী সমাজের আমীর বলেন, আল কোরআনকে সংবিধান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সব ধর্মের মানুষের জন্য সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষন হবে। সকল ধর্মের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে।

 

ফলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।

 

 

সৈয়দ হুমায়ুন কবীর সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় তিনদফা কর্মসূচি ঘোষণা করেন।

 

কর্মসূচিতে রয়েছে- আগামী নভেম্বর ও ডিসেম্বরে ঢাকা মহানগরীর প্রতিটি থানায় শান্তিপূর্ণ গণসংযোগ ও মিছিল, দ্বিতীয় দফায় রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও কুষ্টিয়া জেলা শহরে সমাবেশ ও তৃতীয় দফায় ঈমানদার ও আমলে সালেহকারী লোক গঠনে কোরআন ও সুন্নাহভিত্তিক সঠিক জ্ঞানার্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ।

 

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ