২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তিন দশকেও নির্মাণ হয়নি ব্রিজ, যাতায়াতে ভরসা কাঁচা কাঠের সাঁকো

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:৫২:৫৮ অপরাহ্ন
তিন দশকেও নির্মাণ হয়নি ব্রিজ, যাতায়াতে ভরসা কাঁচা কাঠের সাঁকো

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া ও কাঠিরা গ্রামের সংযোগস্থলে অবস্থিত জরাজীর্ণ কাঠের সাঁকোটি এখন স্থানীয়দের যাতায়াতের একমাত্র ভরসা। প্রায় ৩৫ বছর আগে তৈরি হওয়া এই কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন পাঁচটি গ্রামের মানুষ চলাচল করে। ব্রিজের কাঠ নষ্ট হওয়ার কারণে মানুষের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। ব্রিজের অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় যুবকেরা কাঠ বসিয়ে সাময়িকভাবে হাঁটার ব্যবস্থা করেছে।

 

 

উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া-কাঠিরা গ্রামের সংযোগস্থলে, ডা. প্রশান্ত রায়ের বাড়ির পাশ দিয়ে যাওয়া খালের ওপর তৈরি সাঁকোটি একসময় ছিল কাঠের ব্রিজ। স্থানীয় বাসিন্দা ও ৭৫ বছর বয়সী অমল হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে কত সরকার আইলো, গেলো, কিন্তু আমাগো ব্রিজটা আর হইলো না। ৩৫ বছর ধইরা এই কষ্টে বইসা আছি। এখন ছেলেপুলেরা নিজেরা কাঠ দিয়ে হাঁটার ব্যবস্থা করছে।

 
’

 

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কালিপদ রায় বলেন, একটা ব্রিজ না থাকায় মানুষকে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়। এখানে স্কুল, মন্দির, ডাক্তারের বাড়ি— সবই আছে। রোগীরা আসতে পারছে না, অনেক কষ্ট হয়। আয়কর আইনজীবী সমীরন রায় বলেন, ব্রিজটি এতটাই খারাপ হয়ে গেছে যে স্থানীয় যুবকরা নিজেরা কাঠ বসিয়ে সাময়িকভাবে হাঁটার ব্যবস্থা করেছে।

 
আমরা সরকারের কাছে দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

 

বিষয়টি নিয়ে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, আমরা ব্রিজটি সম্পর্কে অবগত। এলাকাবাসী যদি লিখিতভাবে আবেদন করে, তাহলে সরেজমিন তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ব্রিজটি গুরুত্বপূর্ণ হলে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক জানান, আমি এই উপজেলায় নতুন যোগ দিয়েছি।

 
দ্রুত প্রকৌশলীর সঙ্গে কথা বলে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ