জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে ফেসবুকে এনসিপির মিডিয়া গ্রুপে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাত ২টা ৪ মিনিটে মিডিয়া গ্রুপে দেওয়া বার্তায় লিখেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।
এতে বলা হয়েছে, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির কথা উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। তার কয়েক ঘণ্টা আগে এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সামনের কাতারে থাকা ছাত্র-তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।